ইত্তেহাদুল মুসলিমীন যুব সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ( ৯/৪/২০২৪) বিকেল ৪ টার সময় বাড়ীগ্রাম কলেজ গেইটে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মুফতি নাজমুল হাসান ও মুফতি জাহাঙ্গীর আলম বিন বেলালের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন ডাঃ আরশেদ আলী, তিনি বলেন সাধারণ গরীবদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে আমরা সকলেই আনন্দবুদ করছি। এ ব্যপারে তিনি আরো বলেন সকলে মিলে যদি এ কাজে এগিয়ে আসা যায় তাহলে আরো বেশী লোকের মাঝে বিতরণ করা যাবে এ আশা তিনি ব্যক্ত করেন। এ সময় অন্যান্যর মাঝে উপস্থিত ছিলেন মাও হাবিবুর রহমান, হাজী আবু বকর সিদ্দিক, শাহজাহান মিয়া, শাহজাহান চৌধুরী ঠন্ডু প্রমূখ।