রবিবার, ০১ মার্চ ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

ই-পেপার

রামাদ্বান আত্মশুদ্ধি ও নৈতিক উৎকর্ষ সাধনের মাস: বদরুল ইসলাম শোয়েব

হাফিজুল ইসলাম লস্কর, সিলেট প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ১০ এপ্রিল, ২০২৪, ১২:০০ অপরাহ্ণ

পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব ব্যক্তিগত উদ্যোগে সিলেট নগরীসহ গোলাপগঞ্জের বিভিন্ন অঞ্চলে সমাজের পিছিয়ে পড়া অসহায় মানুষের জন্য বিভিন্ন প্রকারের খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করেছেন।
সোমবার (৮ এপ্রিল) ইফতার সামগ্রী বিতরণ কালে বদরুল ইসলাম শোয়েব বলেন, রামাদ্বানের দীক্ষা হিংসা-বিদ্বেষ, হানাহানি ও অহংকারকে ভুলিয়ে আত্মশুদ্ধি ও নৈতিক উৎকর্ষ সাধন করে। ফলেআত্মসংযমের মাধ্যমে রামাদ্বান পরিবার ও  সুস্থ সমাজ গঠনের সহায়ক। রমজানের প্রকৃত শিক্ষা অর্জন করলে অরাজকতা, অন্যায়-অনাচার ও দুর্নীতিমুক্ত হয়ে আমরা আদর্শ জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। রামাদ্বান মাস দারিদ্র্য ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয় উল্লেখ করে তিনি বলেন, সমাজের বিত্তবানরা এভাবে এগিয়ে আসলে অসহায় দারিদ্র্যরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। উক্ত অনুষ্ঠানে সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর