শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

ই-পেপার

দিনাজপুর আঞ্চলিক স্কাউটসের বাংলাদেশ স্কাউটস দিবস পালন

ফরহাদ হোসেন,  বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ৮ এপ্রিল, ২০২৪, ১১:১৪ অপরাহ্ণ

৮ এপ্রিল ২০২৪ দেশব্যাপী বাংলাদেশ স্কাউটস দিবস পালন করা হয়েছে। দিবসের এবছরের প্রতিপাদ্য ছিল “স্মার্ট স্কাউটিং, স্মার্ট সিটিজেন”  এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে  দিনটি উদযাপনে বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলে  দিনব্যাপী নানান কর্মসূচি পালন করে। দিবসটি উপলক্ষে সকালে দিনাজপুরের দশমাইলস্থ আঞ্চলিক স্কাউট কার্যালয়ে জাতীয় পতাকা ও স্কাউট পতাকা উত্তোলন করেন আঞ্চলিক সম্পাদক মোঃ আবু সাঈদ ও  আঞ্চলিক উপ পরিচালক মোঃ আব্দুর রশিদ।
সকাল ১০ ঘটিকায়  আঞ্চলিক সহ সভাপতি মোঃ মহিউদ্দিন ও কোষাধ্যাক্ষ মোঃ মনজুরুল হক এর নেতৃত্বে কাব স্কাউট, স্কাউট, রোভার ও স্কাউটারগণ বর্নাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করে। এসময় তারা স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বিভিন্ন শ্লোগান সম্বলিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করে।
শোভাযাত্রাটি আঞ্চলিক স্কাউট কার্যালয় হয়ে দশমাইল মোড়ে শেষ হয়। দিনব্যাপী পালিত এ দিবস উপলক্ষ্যে কাব, স্কাউট ও রোভারদের নিয়ে অঞ্চল তাৎক্ষনিক  কুইজ, কবিতা আবৃত্তি, দেশগান প্রতিযোগিতার আয়োজন করে। অংশগ্রহণকারীরা অঞ্চলে পরিস্কার পরিচ্ছন্নতা উদ্বুদ্ধকরণ ও বৃক্ষরোপন কর্মসূচিও পালন করে।
পরে বিকেলে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক কোষাধ্যক্ষ মোঃ মনজুরুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্কাউটসের সহকারি পরিচালক মোঃ সৈকত হোসেন। উল্লেখ্য, স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালের ৮-৯ এপ্রিল সারাদেশের স্কাউট নেতৃবৃন্দ ঢাকায় এক সভায় মিলিত হয়ে বাংলাদেশ স্কাউট সমিতি গঠন করে। ঐ বছরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির ১১১ নম্বর অধ্যাদেশ বলে এদেশে স্কাউটিং কার্যক্রম সরকারি স্বীকৃতি লাভ করে। পরবর্তিতে এটি বাংলাদেশ স্কাউটস নামে নামকরণ করা হয়। বাংলাদেশ স্কাউটসের জাতীয় নির্বাহী কমিটির ২৪৮ তম সভার সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ সূচনা দিবস হিসেবে দেশে তৃতীয় বারের মত ৮ এপ্রিল বাংলাদেশ স্কাউটস দিবস পালিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর