শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

ই-পেপার

নান্দাইলে সড়ক দুর্ঘটনায় নারী-পুরুষ দুইজন নিহত

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ৮ এপ্রিল, ২০২৪, ১১:১৩ অপরাহ্ণ

ময়মনসিংহের নান্দাইলে সড়ক দূর্ঘটনায় সাথী আক্তার (২৫) ও ইদ্রিছ আলী (৪৮) নামে দুইজন নিহত হয়েছে। সোমবার ভোর ৬টার দিকে নান্দাইল চৌরাস্তা টু আঠারবাড়ি রাস্তার ফুলবাড়িয়া নামক স্থানে ট্রাক ও সিএনজি’র সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে। উক্ত দুর্ঘটনায় এলপিজি গ্যাস চালিত সিএনজি গাড়ীটির একপার্শ্ব দুমড়ে-মুচড়ে গেছে। এসময় কিশোরগঞ্জ জেলা সদরের উলুহানি গ্রামের নাসির উদ্দিনের স্ত্রী সাথী আক্তার ঘটনাস্থলে নিহত হয়। তবে ইদ্রিছ আলীকে গুরুতর আহত অবস্থায় কিশোগরঞ্জ জেলার সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করে। নিহত ইদ্রিছ আলী কিশোরগঞ্জ জেলা সদরের সাওতাল গ্রামের মৃত ইছাহাক ব্যাপারীর পুত্র। ঘটনার পরপরই নান্দাইল হাইওয়ে থানা পুলিশ খবর পেয়ে নান্দাইল চৌরাস্তা নয়ন বাজারের সামনে থেকে ঢাকা মেট্টো (২৪-৬২০৪) ট্রাকটিকে আটক করলেও ট্রাক ড্রাইভার ট্রাক রেখে পালিয়ে যায়। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মজিদ এ দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর