শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

ই-পেপার

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৪ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪, ১:২০ অপরাহ্ণ

ক্রীড়াঙ্গনের উন্নয়ন, শেখ হাসিনার দর্শণ” শীর্ষক শ্লোগানকে সামনে রেখে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস, ২০২৪ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে র‌্যালি শেষ হয়। পরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: রুহুল আমিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম এর পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ মামুন শিবলী।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: আনোয়ার সাঈদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেশবাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান এসএম মিজানুর রহমান, ঝালকাঠি ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল মামুন খান ধলু, সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর