শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

ই-পেপার

পবিত্র রমজানে ত্যাগের শিক্ষায় জাতিকে এগিয়ে যেতে হবে, ইফতার মাহফিলে- মিসবাহ উদ্দিন সিরাজ

হাফিজুল ইসলাম লস্কর, সিলেট প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪, ১০:৪৩ অপরাহ্ণ

সাপ্তাহিক হলি সিলেটের ইফতার ও দোয়া মাহফিল আজ বাদ সন্ধ্যায় সিলেট নগরীর দরগাহ গেইটস্থ একটি চাইনিজ রেস্টুরেন্টে সম্পন্ন হয়েছে। সাপ্তাহিক হলি সিলেট পত্রিকার নির্বাহী সম্পাদক জহিরুল ইসলাম এর সভাপতিত্ব এবং দেশটিভি অনলাইন এর সম্পাদক হাসিবুল ইসলাম পিন্টু’র পরিচালনায় ইফতার ও দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য বাংলাদেশ আওয়ামীলীগের তিনবারের নির্বাচিত সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।
তিনি বলেন, পবিত্র রমজানে ত্যাগের শিক্ষা নিয়ে জাতিকে এগিয়ে যেতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে দুঃখী মানুষ মুখে হাসি ফুটাতে হবে। মহানবীর আদর্শ অনুসরণের মাধ্যমে আমাদেরকে সুন্দর সমাজ গড়তে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি ও মিডিয়া) পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত মোঃ সাইফুল ইসলাম বলেন, সাপ্তাহিক হলি সিলেট পত্রিকা বস্তু নিষ্ঠ সংবাদের মাধ্যমে পাঠকের মন জয় করেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশন ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল খালিক, বিশিষ্ট ফটো সাংবাদিক, বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরামের উপদেষ্টা আতাউর রহমান আতা, দৈনিক জনতার সিলেট ব্যুরোচীফ কামাল উদ্দিন আহমদ, আই কন টিভির লিভারপুল বাংলা টাউন প্রতিনিধি  বিশিষ্ট দানবীর ও শিক্ষানুরাগী আব্দুল হক (প্রবাসী)।
উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ধ্রুবজ্যোতি গৌতম, নাট্যকার আফজাল হোসেন, বাংলাদেশ পিপলস পার্টির মহাসচিব তালুকদার মখবুল হোসেন, সিনিয়র সাংবাদিক দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বিশেষ প্রতিনিধি সুনির্মল সেন, বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম এর উপদেষ্টা এডভোকেট মামুনুর রশীদ, ফালগুনি টিভির সিলেট প্রতিনিধি ও তালাশ টিভি ডট লাইভ এর সম্পাদক ও প্রকাশক কামরুল হাসান জুলহাস, বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম সিলেট জেলা শাখার সভাপতি রুহুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক প্রভাষক ডাক্তার আক্তার হোসেন, সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবুল কাশেম রুমন, দৈনিক যুগভেরী পত্রিকার স্টাফ রিপোর্টার এম এ মালেক, দৈনিক ভোরের পাতা পত্রিকার সিলেট বিভাগীয় ব্যুরোচীফ জয়নাল আবেদীন, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সিলেট ব্যুরোচীফ মোশাররফ হোসেন খান অমিত, সাপ্তাহিক হলি সিলেট পত্রিকার স্টাফ রিপোর্টার ও দৈনিক বিকাল বার্তার সিলেট বিভাগীয় ব্যুরোচীফ এবং চ্যানেল ২৬এর সিলেট ব্যুরোচীফ আব্দুল আলিম রানা,  সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট এর ব্যবস্থাপনা সম্পাদক নুরুদ্দীন রাসেল, সাংবাদিক নুরল আমীন খান, আজকের সিলেটের নির্বাহী সম্পাদক এমদাদুর রহমান চৌধুরী জিয়া, দৈনিক বিজয়ের কন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার সাদিক হোসেন এপলু, আধুনিক টিভির পরিচালক মামুন চৌধুরী, বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম সিলেট জেলা শাখার সহ-সভাপতি সাংবাদিক ইজাজুল হক ইজাজ, সাংবাদিক বাপ্পি চৌধুরী, সাপ্তাহিক হলি সিলেট পত্রিকার ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি সামছুদ্দিন আহমদ প্রমূখসহ বিভিন্ন দৈনিক, সাপ্তাহিক ও অনলাইন পত্রিকার সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর