রক্তদান করি, অসহায়দের পাশে দাঁড়ায় এই স্লোগানকে সামনে রেখে রক্তদাতাদের স্বেচ্ছাসেবী সংগঠন “জাগরণ ব্লাড এন্ড ফাউন্ডেশন ” এর আয়োজনে মঙ্গলবার বীরগঞ্জ উপজেলা ঝাড়বাড়ি মহাবিদ্যালয় প্রাঙ্গনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সংগঠনের সহ-সভাপতি আমির হামজা এর সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝাড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মতিউল ইসলাম, উক্ত সংগঠনের মোহনপুর ইউনিয়নের সভাপতি ও স্বেচ্ছাসেবকলীগ নেতা ওমর ফারুক, ইসলামিক ব্যাংক ঝাড়বাড়ি শাখার ম্যানেজার আব্দুল খালেক, পরিচালক কে এম সালাহউদ্দিন, শতগ্রাম ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য রাসেল ইসলাম, ৪ নং ওর্য়াডের ইউপি সদস্য বুলু মিয়া সহ অনেকেই।
ইফতার মাহফিলের শুরুতে সংগঠনের সামাজিক ও মানবিক কাজ বৃদ্ধির লক্ষ্যে আগামী ১ বছরের জন্য উক্ত ব্লাড ব্যাংক এন্ড ফাউন্ডেশনের শতগ্রাম ইউনিয়নের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির পরিচালক নাইম ইসলাম, সহ সভাপতি রহমত আলী, সাধারণ সম্পাদক সোহাগ সরকার,সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ মোমিনুল ইসলাম (মোমিন) সহ স্থানীয় প্রায় দুই শতাধিক সেচ্ছাসেবী শুভাকাঙ্ক্ষী উপস্থিতে ইফতার সহ দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া করা হয়।