শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

ই-পেপার

ফরিদপুরে নকল দুধ তৈরির কারখানা সিলগালা, লক্ষাধিক টাকা জরিমানা

মেহেদী হাসান, ফরিদপুর (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪, ৫:৪৭ অপরাহ্ণ

পাবনার ফরিদপুরে নকল দুধ তৈরির কারখানায় অভিযান চালিয়ে দুই লক্ষ টাকা জরিমানা ও নকল দুধ তৈরির মেশিন জব্দ করা হয়েছে ।

মঙ্গলবার (২ এপ্রিল) বেলা ১১ঃ৩০ মিনিটে ফরিদপুরের গোপালনগর বাজারে বাধ সংলগ্ন মেইন রোডের পাশে নিজ বাড়িতে নকল দুধ তৈরির মেশিন ও মেডিসিন জব্দ করা হয়। । নকল দুধ কারখানার মালিক শফি প্রামানিক পিতা মোঃ নূর মোহাম্মদ মোল্লা দীর্ঘদিন ধরে নকল দুধ বানিয়ে গোপালনগর দক্ষিণপাড়া দুগ্ধ সমিতি কোড ১২২৯, রাউত নাগধা পাড়া উত্তরপাড়া দুগ্ধ সমিতি কোড নম্বর ৬৭৫, মৃধাপাড়া উত্তরপাড়া দুগ্ধ সমিতি কোড নম্বর ৬৯৭,বিভিন্ন সমিতির ম্যানেজার ও মিল্কভিটার কিছু অসাধু কর্মচারির যোগসাজশে বাঘাবাড়ি মিল্কভিটাসহ বিভিন্ন কোম্পানিতে দুধ সরবরাহ করে থাকে।বিগত চার মাস পূর্বে উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ মুর্শিদা খাতুন শফি গংয়ের পার ফরিদপুরের আরেকটি কারখানায় অভিযান চালিয়ে নকল দুধ তৈরির প্রমাণিত হওয়ায় নগদ ৫০,০০০/ টাকা জরিমানা ও পার ফরিদপুরের কারখানাটি বন্ধ করে দেয়া হয়। নকল দুধ তৈরি করে তারা অল্প দিনের মধ্যে বিপুল সম্পদের মালিক বনে গেছে।

ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ডাক্তার মো: আলমগীর কবির বলেন, কেমিক্যাল মিশিয়ে তৈরি নকল দুধ মানব শরীরের জন্য মারাত্মক ক্ষতি সাধন করে ক্যান্সার, কিডনি ড্যামেজ, লিভার সিরোসিসসহ নানা জটিল রোগ হতে পারে এ দুধ পান করলে।

২ এপ্রিল মজ্ঞলবার গোপন সংবাদের ভিত্তিতে সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ মুর্শিদা খাতুন শফিক গং এর বাসায় অভিযান চালিয়ে নকল দুধ নষ্ট ও নকল দুধ তৈরির মেশিনারি স্থানীয় পৌর কাউন্সিল মো: শামসউদ্দিনের জিম্মায় দিয়ে দেন। নগদ দুই লক্ষ টাকা জরিমানা ও কারখানাটি সিলগালা করে দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর