শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

ই-পেপার

ঝালকাঠি সিটিজেন সোসাইটির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪, ২:১৯ অপরাহ্ণ

ঝালকাঠি সিটিজেন সোসাইটির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১এপ্্িরল) বিকালে জাতীয় সাংবাদিক সংস্থা ঝালকাঠি জেলা শাখার কার্যালয়ে সংগঠনের সভাপতি ডা: জহিরুল ইসলাম বাদলের সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি রিয়াজুল ইসলাম বাচ্চ’ুর সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এড. আনোয়ার হোসেন আনু, সমাজ সেবক মু: আল আমিন বাকলাই, বীর মুক্তিযোদ্ধা দুলাল সাহা, দৈনিক দূরযাত্রা সম্পাদক জিয়াউল হাসান পলাশ, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এমদাদুল হক স্বপন, সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক অমরেশ রায় চৌধুরী,  যুগ্ম সাধারণ সম্পাদক পিনু আক্তার নদী প্রমুখ।

এসময় উপস্থি ছিলেন সমাজ সেবক হোসাইন আক্তার, অধ্যাপক মো: শাহ আলম, কণ্ঠ শিল্পী  রফিকুল ইসলাম স্বপন, সাংবাদিক রেজাউল করিম প্রমুখ।

বক্তারা ঝালকাঠি সিটিজেন সোসাইটির জন কল্যাণ মূলক কার্যক্রমের প্রশংসা করেন। সকলকে এই সংগঠনের কার্যক্রমের সাথে থেকে সহযোগীতা করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর