শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

ই-পেপার

পরিকল্পিত নগরায়ন ও বনায়ন নিশ্চিতকরণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪, ২:১৬ অপরাহ্ণ

পরিকল্পিত নগরায়ন ও বনায়ন নিশ্চিতকরণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে খুলনা বিভাগীয় প্রশাসনের আয়োজনে  নওয়াপাড়া পৌরসভার সভাকক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। খুলনা বিভাগীয় স্থানীয় সরকারের পরিচালক (যুগ্ম সচিব) মো. তবিবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানের  শুভ উদ্বোধন করেন নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস শান্ত।এসময় বক্তব্য রাখেন, অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আবু নওশাদ,  নওয়াপাড়া  পৌর কর্মকর্তা সাইফুল ইসলাম, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ  রবিউল হাসান, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক,উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, উপজেলা প্রকৌশলী নাজমুল হুদা, নওয়াপাড়া মডেল কলেজের অধ্যক্ষ মো. মহিদুল ইসলাম,  উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব ইব্রাহীম হোসেন বিশ্বাস, পৌর কাউন্সিলর মো. তালিম হোসেন। এ সময় বক্তারা,  নওয়াপাড়া পৌরসভায়  ময়লার ড্যাম্পের  জায়গা বরাদ্দ,  বাইপাস সড়ক ও শিশু পার্ক নির্মানসহ  পরিকল্পিতভাবে নগরায়ন ও বনায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর