শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

ই-পেপার

নান্দাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আঃ রাজ্জাকের স্মরণে দোয়া মাহফিল

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
আপডেট সময়: শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ৮:২৬ অপরাহ্ণ

ময়মনসিংহের নান্দাইল উপজেলার ইউনিয়নের গাঘইর গ্রামের প্রবীণ আওয়ামীলীগ নেতা, নান্দাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক শতাব্দীর কন্ঠ পত্রিকার প্রতিনিধি আব্দুর রাজ্জাক ভূইয়ার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ মার্চ) নান্দাইল প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুলের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক রফিকুল ইসলাম মোড়লের সঞ্চালনায় মরহুম সাংবাদিক আঃ রাজ্জাক ভূইঁয়ার কর্মবহুল জীবন নিয়ে বক্তব্য রাখেন নান্দাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস উদ্দিন ফকির রঞ্জু, নান্দাইল সাংবাদিক সমিতির সভাপতি এবি সিদ্দিক খসরু, নান্দাইল প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি আমিনুল ইসলাম আনজু, এডভোকেট জহিরুল ইসলাম ভূইঁয়া নয়ন, বই পড়া আন্দোলন নান্দাইল শাখার সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম, সমাজ সেবক মোবারক হোসেন ভূইঁয়া উজ্জল, সমাজ সেবক আব্দুল মান্নান, প্রভাষক শরিফুল ইসলাম ভূইঁয়া রাইফুল, নান্দাইল প্রেসক্লাবের অডিটর মাওলানা ইসলাম উদ্দিন প্রমুখ। নান্দাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি আঃ রাজ্জাক ভূইঁয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন নান্দাইল সাংবাদিক সমিতির সহ-সভাপতি মাওলানা হাবিবুর রহমান। পরে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর