বান্দরবানের জনবহুল উপজেলা লামায় নানা কর্মসূচিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস নানা কর্মসূচিতে যথাযোগ্যভাবে পালিত হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি,অর্ধা সরকারি,স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান ভবনে জাতীয় ও দলীয় পতাকা ও উত্তোলন, উপজেলা পরিষদ প্রাঙ্গনে মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভে বিভিন শ্রেনী পেশার মানুষ জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শ্রদ্ধা ও ভালবাসায় স্মরণ করেন।
পরে লামা উপজেলা প্রশাসনের আয়োজনে লামা সরকারি ও বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা, কুজকাওয়াজ,ডিসপ্লে,প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী, চিত্রাঙ্কন এর পুরস্কার বিতরণ ও পরিষদ হলরুমে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মাননা ও সংবর্ধনা,দোয়া-প্রার্থনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লামা উপজেলার নবাগত নির্বাহী অফিসার মোঃ কামরুল হোসেন চৌং,র সভাপতিত্বে সেখানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন লামা লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন দুই বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ মাহবুবুর রহমান, ফাতেমা পারুল, দুই ভাইস চেয়ারম্যান মিল্কী রাণী দাশ, মোঃ জাহেদ উদ্দীন।
এছড়াও বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আরিফুল হক বেলাল, থানা অফিসার ইনচার্জ মোঃ শামীম শেখ, উপজেলা আ.লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, ইউপি চেয়ারম্যান ক্রমাগতভাবে ছাচিং প্রু মার্মা, মিন্টু কুমার সেন, মোঃ ইদ্রিস কোং, নুরুল হোছাইন চৌধুরী,মোঃ জসিম উদ্দিন ও ওমর ফারুক, উপজেলা আ, লীগের সহ সভাপতি প্রশন্ন ভট্টাচার্য, বিজয় আইচ, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ কামাল উদ্দীন,উপজেলা প্রকৌশলী মোঃ আবু হানিফ, পিআইও মোঃ মনিরুল ইসলামসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ,শিক্ষক-শিক্ষার্থী,রাজনৈতিক ও মিডিয়া কর্মীবৃন্দ।
সেক্ষেত্রে তৃণমূল পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠান ও রাজনৈতিক দল নানা কর্মসূচিতে দিবসটি পালন করার তথ্য পাওয়া গেছে।