শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

ই-পেপার

সিলেট নগরীর ফুটপাত দখলমুক্ত করতে সিসিকের অভিযান অব্যাহত

হাফিজুল ইসলাম লস্কর, সিলেট প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৫ মার্চ, ২০২৪, ১১:৩৬ অপরাহ্ণ

সিলেট নগরীর ফুটপাত দখলমুক্ত করতে অভিযান অব্যাহত রেখেছে সিসিক। সিসিক কর্মকর্তা বিশ্বজিৎ দেব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানার নেতৃত্বে সোমবার (২৫ মার্চ) অভিযান পরিচালনা করা হয়। নয়াসড়ক, কাজিটুলা ও তার আশেপাশের এলাকায় রাস্তায় নির্মাণ সামগ্রী রাখাসহ ফুটপাত দখল করে ওয়ার্কশপ ও রেস্তোরাঁ দোকান উচ্ছেদ করে আভিযানিক দল। এসময় নগদ ২২ হাজার ৫শ টাকা অর্থদ- করা হয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ফুটপাত মুক্ত করে পথচারি হাটাচলার ব্যবস্থা গ্রহণ করা হয়।
সিলেট সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর বলেন, ফুটপাত দখলমুক্ত করতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার নয়াসড়ক, কাজিটুলা ও তার আশেপাশের এলাকায় অভিযান পরিচালনা করে সিসিক কর্তৃপক্ষ। সিলেট মহানগর পুলিশের একটি আভিযানিক দল ও সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ এ অভিযানে অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর