শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

ই-পেপার

নাগরপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আনোয়ার এর দাফন সম্পন্ন

আমজাদ হোসেন রতন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: সোমবার, ২৫ মার্চ, ২০২৪, ৫:৪৩ অপরাহ্ণ

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গয়হাটা ইউনিয়নের ঘিওরকোল(মধ্যপাড়া) গ্রামের বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন (৭২) গতকাল রোববার (২৪ই মার্চ) ব্রেন স্টোক জনিত কারণে ঢাকাস্থ আল মানরত হসপিটালে মৃত্যু বরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পরে এই বীর মুক্তিযোদ্ধাকে সোমবার(২৫ মার্চ) সকালে রাষ্ট্রীয় মর্যাদায় ঘিওরকোল মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে জানাজা শেষে সামাজিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
মরহুমের কফিনে ফুল দিয়ে সম্মান প্রদর্শন করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল মালেক। তাঁর মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন, নাগরপুর উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সুজায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোকাদ্দেস আলী, নাগরপুর মহিলা অনার্স কলেজের অধ্যক্ষ মো. আনিসুর রহমান। মরহুমের শেষ বিদায়ে উপস্থিত ছিলেন, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা ও তাদের আত্মীয়স্বজন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নাগরপুর থানা ও জেলা পুলিশ সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর