শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

ই-পেপার

গোলাপগঞ্জে অসহায়দের পাশে আব্দুল মছব্বির লস্কর স্মৃতি সংসদ

হাফিজুল ইসলাম লস্কর, সিলেট প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৫ মার্চ, ২০২৪, ৫:৩৩ অপরাহ্ণ

গোলাপগঞ্জের সদর ইউপির অসহায়দের বাড়িতে বাড়িতে ইফতার সামগ্রী পৌঁছে দিচ্ছে ‘মোহাম্মদ আব্দুল মছব্বির লস্কর স্মৃতি সংসদ’ রমজানের শুরু থেকে প্রায় শতাধিক পরিবারের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করেছে সংগঠনটি। সংগঠনের স্বেচ্ছাসেবীরা অসহায়, হতদরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে এই ইফতার সামগ্রী পৌঁছে দেন। প্রতিটি পরিবারের জন্য ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ২ কেজি ছোলা, ২ কেজি খেজুর, বেসন, ২ কেজি ডাল, ২ লিটার তেল, ২ কেজি ডালডা ও ২ কেজি পিয়াজ।
এ বিষয়ে সংগঠনের পরিচালনা পরিষদের এক সদস্য বলেন, ‘বর্তমানে দ্রব্যমূল্যের দামের ঊর্ধ্বগতির এই কঠিন সময়ে গরীব অসহায় ও নিম্ন আয়ের মানুষেরা বিপদের মধ্যে আছেন। পবিত্র মাহে রমজানে অধিকাংশেরই ইফতার সামগ্রী কেনার সামর্থ্য হয় না। সারাদিন সিয়াম সাধনার পর শান্তিতে ইফতার করতে পারে সেজন্য এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ ধরনের মানবিক কাজ আমাদের চলমান থাকবে। মোহাম্মদ আব্দুল মছব্বির লস্কর স্মৃতি সংসদ’ সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর রমজানকে আনন্দময় করে তুলতে চায়। সবাইকে এ পবিত্র মাসে নিজ নিজ জায়গা থেকে সামর্থ্য অনুযায়ী অসহায়ের সাহায্যে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর