শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৫ অপরাহ্ন

ই-পেপার

লামায় জয় ডিজিটাল সেন্টার ভবন কাজের উদ্বোধন 

মোঃ নাজমুল হুদা, লামা (বান্দরবান) প্রতিনিধিঃ
আপডেট সময়: শুক্রবার, ২২ মার্চ, ২০২৪, ৭:৪৭ অপরাহ্ণ

বান্দরবানের লামায় জয় ডিজিটাল ট্রেনিং সেন্টার ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। জুমাবার (২২ মার্চ) বাদে জুমার পর লামা উপজেলা পরিষদ কমপ্লেক্স এর বর্ধিত ভবন (৫ম তলা) এর কাজ শুভ উদ্বোধন করেন লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ আবু হানিফ, সহকারি প্রোগ্রামার আইসিটি সুব্রত দাশ ,লামা কোর্ট মসজিদের খতিব মাওলানা আজিজুল হক,এলজিইডি সার্ভেয়ার মোঃ জাকির হোসেন মোল্লা,লামা পৌর ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আবু দাউদসহ ঠিকাদার এর প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা।
সূত্রে জানায়, সরকারের ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি) প্রকল্পের আওতায় লামা উপজেলায় জয় স্মার্ট সার্ভিস এবং এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার এর ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি বাস্তবায়ন করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।
এবং এটির নির্মাণ সহযোগিতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।
প্রকল্পের মোট ব্যয় ১ কোটি ৮১ লক্ষ টাকা। এটির ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করছে এস এ বিকাশ ত্রিপুরা। প্রত্যাশা করা হচ্ছে নির্মাণ কাজ অতিদ্রুত তথা ২০২৪ ইং সালের মধ্যে সমাপ্ত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর