আজ বৃহস্পতিবার অনার্স এন্ড মাস্টার্স ছাত্র কল্যাণ সংগঠনের ২০২৪ সালের নবগঠিত কমিটির পরিচিতি সভা এবং ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটিনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির প্রস্তুতি সভায় আশরাফুল আমিন হিমেলের সভাপতিত্বে এস.এম রুবেল সঞ্চালনায় অদ্য বিকাল ৩.০০ ঘটিকায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর সদরের পাকুন্দিয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক ও সম্মানিত উপদেষ্টা সুজন আহমেদ, বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ও উপদেষ্টা আতাউর রহমান সোহাগ, ইয়াসিন আরাফাত, সাবেক সভাপতি হাবিবুর রহমান জুনায়েদ, সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক জাহিদ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি বিল্লাল হোসেন, দিদারুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম তৌহিদ, মাহমুদ হাসান উজ্জ্বল, সজীব হাসান, শাহরিয়ার আকরাম অমি, মেহেদী হাসান নাদিম, সাংগঠনিক সম্পাদক শাহীন হোসাইন রাজু, সহ-সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুল হক তন্ময়, উপ-প্রচার সম্পাদক সারোয়ার জাহান ইমন, অর্থ সম্পাদক আল মামুন, উপ-অর্থ সম্পাদক খলিলুর রহমান উজ্জ্বল, ধর্ম বিষয়ক সম্পাদক রাকিবুল হাসান রকি, দূর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক হ্নদয় হোসেন, সাহিত্য ও পাঠাগার বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মুন্না আহম্মেদ আশিকুল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দিদারুল ইসলাম, কার্যকরী সদস্য মোসাদ্দিক হোসেন ও তৌফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
পরিচিতি সভা পবিত্র কুরআন তিলাওয়াত মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়, পরে নবগঠিত কমিটির সম্পাদকবৃন্দদের পরিচয় পর্ব, সভার সর্বসম্মতিক্রমে ইফতারে তারিখ নির্ধারিত, পরবর্তী সম্পাদকদের অভিব্যক্তি প্রকাশ, উপস্থিত আলোচকদের দিক-নিদের্শনামুলক বক্তব্য, সভাপতির সমাপনী বক্তব্য মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সভার কার্যক্রম সমাপ্ত হয়।