শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন

ই-পেপার

সাপাহারে জাতীয় দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা

সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪, ৬:১৩ অপরাহ্ণ
smart

নওগাঁর  সাপাহারে ১৭ মার্চ জাতীয় শিশু দিবস ২৫ শে মার্চ গণহত্যা দিবস ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য ও দিকনির্দেশনা প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা প. প. কর্মকর্তা ডাঃ মুহা, রুহুল আমিন, থানার অফিসার ইনচার্জ ওসি পলাশ চন্দ্র দেব, সহকারী কমিশনার ভূমি সারমিন জাহান লুনা, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ওমর আলী মোল্লা, কৃষি অফিসার কৃষিবিদ শাপলা খাতুন, প্রাণী বিষয় কর্মকর্তা গোলাম রাব্বানী সহ  ইউপি চেয়ারম্যানগন, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। সভায় দিবস পালনের কর্মসূচি গ্রহণ ও সরকার ঘোষিত নীতি নির্ধারণের উপর বিশেষ গুরুত্ব আরোপ করার সিদ্ধান্ত গৃহীত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর