শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন

ই-পেপার

অভয়নগরে অবশেষে মাসুমার হাসি ফুটালেন ইউএনও

মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ১৩ মার্চ, ২০২৪, ৬:৩৭ অপরাহ্ণ

যশোরের অভয়নগরে শারীরিক প্রতিবন্ধীকে হুইলচেয়ার প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম আবু নওশাদ। বুধবার (১৩ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে হুইলচেয়ারটি হস্তান্তর করা হয়। উপজেলার পায়রা ইউনিয়নের আড়পারা গ্রামের ওয়াদুদ মোল্লার মেয়ে শারিরীক প্রতিবন্ধী মাসুমা খাতুন (১৫) কে হুইলচেয়ার প্রদান করনে। হুইলচেয়ার পেয়ে মাসুমার মুখে হাসি ফুটে ওঠে আনন্দে। একটি হুইল চেয়ারের অভাবে মাসুমা চলাফেরা করতে পারছিলেন না। বিষয়টি অবগত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ জরুরি ভিত্তিতে হুইল চেয়ারটির ব্যবস্থা করে দিলেন। শারীরিক প্রতিবন্ধীকে হুইলচেয়ার বিতরণের সময় উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক।শারীরিক প্রতিবন্ধী মাসুমা খাতুনের মা নার্গিস বেগম বলেন, আমার মেয়ে জন্ম থেকেই শারিরিক প্রতিবন্ধী। বয়সের অনুপাতে আমার মেয়ের শারীরিক বিকাশ ঘটেনি। আস্তে আস্তে বড় হলেও চলাফেরা করতে পারে না এবং হাঁটা-চলাও করতে পারে না। অর্থের অভাবে এতদিন মেয়েকে একটি হুইল চেয়ার কিনে দিতে পারিনি। হুইল চেয়ারের বসে আমার মেয়ে এখন সুন্দর ভাবে চলাফেরা করতে পারবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর