বান্দরবানের জনবহুল লামা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হোসেন চৌং এর সবার পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মার্চ) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে প্রশাসনের আয়োজনে এসময় প্রধান অতিথি হিসেবে অংশ নেন লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল।
লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হোসেন চৌং এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) এস.এম রাহাদুল ইসলাম,লামা উপজেলা আ.লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা,দুই ভাইস চেয়ারম্যান মিল্কী রাণী দাশ, মোঃ জাহেদ উদ্দীন, কৃষি অফিসার মোঃ আশরাফুজ্জামান, শিক্ষা অফিসার দেবাশীষ বিশ্বাস,উপজেলা আ.লীগের সহ সভাপতি বিজয় আইচ, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ, ইউপি চেয়ারম্যান মোঃ ইদ্রিস কোংসহ বিভিন্ন সরকারি -বেসরকারি দপ্তরের প্রতিনিধি, রাজনৈতিক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।
এসময় নবাগত ইউএনও মোঃ কামরুল হোসেন চৌং জানান, দেশের কল্যাণে তথা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন। পাশাপাশি নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস চর্চা, শিক্ষার প্রসার, উন্নয়নে সর্বোপরি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সমৃদ্ধ লামা তথা দেশ গড়ার আহবান জানান।