সাতক্ষীরা সদর উপজেলার ৯ নং ব্রক্ষরাজপুর ইউনিয়নের দহাকুলা গ্রাম মিতালী সংঘ নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে সাতক্ষীরা সদর-০২ আসনে সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান হয়েছে।
সোমবার (১১ মার্চ ) দুপুর দুইটায় কাটিয়া লস্কর পাড়াস্থ এমপির নিজ বাসভবনে মিতালী সংঘের কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান হয়।
এসময় উপস্থিত ছিলেন, দহাকুলা মিতালী সংঘের নবনির্বাচিত (প্রস্তাবিত) সভাপতি শেখ নাঈম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ রিয়াজ ইফতেখার বনি । দৈনিক সাতক্ষীরা কণ্ঠের সম্পাদক শেখ ইলিয়াস হোসেন, শেখ আবু সাঈদ পাপ্পু , বিশিষ্ট ব্যবসায়ী শেখ আবু আলম, ছাত্রলীগ নেতা শেখ আহসান হাবীব লিমু,রিঙ্কু সহ , অন্যান্য নেতৃবৃন্দ।