যশোরের অভয়নগর উপজেলার ধোপাদী এস এস কলেজের পক্ষ থেকে যশোর -৪ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক বাবুলকে ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার সকালে মাননীয় সংসদ সদস্যর নিজ বাস ভবনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এসময় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এস এস কলেজের উপদেষ্টা সদস্য ও জেলা পরিষদ সদস্য আব্দুর রউফ মোল্লা,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, প্রেমবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, এস এস কলেজের সভাপতি নজরুল ইসলাম সরদার, অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম,বিশিষ্ট রাজনীতি ও সামাজিক ব্যক্তি জুবাইদা নাজনীন, শিক্ষা প্রতিনিধি শাকিল আহমেদ, শিক্ষক মোছাঃ তাছলিমা খাতুন, মানিক লাল মন্ডল, জুলফিকার আলি, অসিম কুমার মল্লিক, মনিরুজ্জামান,তরিকুল ইসলাম প্রমুখ। এসময় মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক বাবুল ধোপাদী এস এস কলেজ এমপিও ভুক্ত করার জন্য সার্বিক সহযোগিতা করবেন বলে উপস্থিত নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন।