শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

ই-পেপার

তাড়াশ উপজেলা পরিষদের গেটে সুপার জহুরুলের দোকানে মাদ্রাাসার অফিসিয়াল কাজের ব্যবসা জমজমাট ব্যবসা

নিজস্ব প্রতিবেদক:
আপডেট সময়: শনিবার, ৯ মার্চ, ২০২৪, ১০:৫৭ পূর্বাহ্ণ

তাড়াশ উপজেলা পরিষদের গেটে সুপার মোঃ জহুরুল ইসলামের দোকান থেকে উপজেলার অধিকাংশ মাদ্রাসা প্রতিষ্ঠানের অফিসিয়াল ও আই,সিটির কাজ করা হচ্ছে । গত ৭ মার্চ বৃহস্পতিবার ও তার দোকানে ২জন সুপার কে মাদ্রাসার অনলাইনে পাঠাতে দেখা গেছে ।

সরজমিনে ও সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ১৮টি এম,পিও ভুক্ত মাদ্রাসা রয়েছে । উপজেলা সদরের তাড়াশ ও নওগায়ে ২টি ফাজিল মাদ্রাসা , দেবিলা ইসলামপুর ও গোন্তায় ২টি আলিম মাদ্রাসা উপজেলায় বিভিন্ন গ্রামে ১৪টি দাখিল মাদ্রসা রয়েছে । এসব মাদ্রাসার অধিকাংশ প্রতিষ্ঠানের প্রয়োজনীয় কম্পিউটার ও ল্যৗাপটপ না থাকায় অফিসিয়াল অনলাইন ও ডিজিটাল কার্য়ক্রম নেই প্রয়োজনীয় কম্পিউটার ও ল্যৗাপটপ না থাকায় অফিসিয়াল অনলাইন ও ডিজিটাল কার্য়ক্রম নেই । তাড়াশ উপজেলা পরিষদের গেটে আড়ংগাইল দাখিল মাদ্রাসার সুপার মোঃ জহুরুল ইসলামের দোকান থেকে গত ৭ মার্চ বৃহস্পতিবার ও তার দোকানে ঝুড়ঝুড়ি মাদ্রাসার সুপার মজিবর রহমান ও সরাপপুর মাদ্রাসার সুপার কে মাদ্রাসার অনলাইনে পাঠাতে যায় । উপে পরিষদের গেটে মাদ্রাসার সুপার জহুরুলের দোকান টি মাদ্রাসাগুলো অফিসিয়াল ও আই,সিটির কাজের জন্য খোলা হয়েছে । মাদ্রাসার অফিসিয়াল প্রতিষ্ঠানিক পাসওয়ার্ড ব্যবহার অন্য কাহার ও সুযোগ না থাকলে ও এবং স্বস্ব প্রতিষ্ঠানের কাজ করার নিয়ম কে বৃদ্ধাংগলী দেখিয়ে মাদ্রাসা সুপার জহুরুল উপজেলা পরিষদের গেটে দোকান খুলে ব্যবসা চালিয়ে আসলেও উপজেলা প্রশাসন বিষয়টি দেখেও দেখছেন না । অপরদিকে উপজেলার এসব মাদ্রাাসার কম্পিউটার সরঞ্জাম ও দক্ষ শিক্ষক না থাকায় ফলে ছাত্রচাত্রী দক্ষ গড়ে না উঠায় গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভিশন ২০৩০ এবং ডিজিটাল স্মার্ট বাংলাদেশ গড়ার উদ্যেশ্য ব্যাহত হচ্ছে । আড়ংগাইল দাখির সুপার জহুরুল ইসলাম অভিযোগ স্বীকার করে জানান অনেক মাদ্রাসার দক্ষ শিক্ষক না থাকায় তার দোকানে কম্পিউটারের কাজ করেন । উপজেলা যে সব মাদ্রাসার আই,সিটি কার্যক্রম প্রতিষ্ঠানে নেই এবং বাহিরে গিয়ে অফিসিয়াল কাজ করছেন এ বিষয়ে ও সংশ্লিষ্ট দপ্তরের কোন প্রতিকার কিংবা উদ্যোগ নেই ।

এ বিষয়ে তাড়াশ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুস সালাম জানান, বিষয়টি তার জানা নেই অফিসে আসেন এ বিষয়ে কথা বলবো ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর