বাংলাদেশ স্কাউটস ডোমার উপজেলার আয়োজনে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শুরু হয়েছে ৮ম উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশ ২০২৪। ৮ মার্চ বিকেলে এর উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আফতাব উদ্দিন সরকার, এমপি,নীলফামারী-১। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ নাজমুল আলম উপজেলা নির্বাহী অফিসার, ডোমার, নীলফামারী। অনুষ্ঠানে ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান, ডোমার পৌরসভার মেয়র, আঞ্চলিক স্কাউটসের সম্পাদক, উপ পরিচালকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। বীর মুক্তিযোদ্ধা শহীদ রুমীর নামে এ ক্যাম্পে ২৭ টি কাব স্কাউট দল ও ১৯ টি স্কাউট দলসহ প্রায় ৪৫০ জন অংশগ্রহণ করছে। আগামি ১০ মার্চ সার্টিফিকেট বিতরণের মাধ্যমে এ কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশের সমাপ্তি ঘটবে।