শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

ই-পেপার

নওয়াপাড়া খেলোয়াড় কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪, ৫:৩২ অপরাহ্ণ

যশোরের অভয়নগর উপজেলায় নওয়াপাড়া খেলোয়াড় কল্যাণ  সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে । গতকাল শুক্রবার দিনব্যাপী নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয় প্রাঙ্গনে সভা,বর্তমান ও সাবেকদের নিয়ে বিভিন্ন খেলাধুলার  আয়োজন করা হয়। সভায় নওয়াপাড়া খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি ওয়াহিদুজ্জামান ওয়াহিদ এর সভাপতিত্বে  উপস্থিত থেকে বক্তব্য রাখেন,  নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সাধারণ সম্পাদক মোজাফফার আহমেদ, নওয়াপাড়া খেলোয়াড় কল্যাণ সমিতির সহ-সভাপতি মো. নাজমুল হক খোকন,  মোঃ কামাল হোসেন, সাধারণ সম্পাদক মইনুল জহুর মুকুল, উপদেষ্টা ভীম চন্দ্র দে,মো. হাবিব বেগ,  সাবেক কৃতি ফুটবলার মশিয়ার রহমান ফারাজী, মনিরামপুর সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক  মোঃ শামসুদ্দিন শামীম, সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, কোষাধ্যক্ষ   মোঃ ইউসুফ আলী, প্রচার সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ  তাজ, সদস্য রেজাউল ইসলাম মনি প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন  সমীর কুমার বিশ্বাস। এ সময় প্রায় ২ শতাধিক সাবেক এবং বর্তমান খেলোয়াড়দের নিয়ে একটি মিলনমেলা সংগঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর