জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে দেবীগঞ্জের জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে চলমান দেশগড়ি ক্যাম্পে ৮ মার্চ ২০২৪ ২য় দিন। এদিন অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা অজানার উদ্দেশ্যে যাত্রা করে বিভিন্ন বাধা অতিক্রম করে অভিষ্ট লক্ষ খু্ঁজে বের করে। তারা প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য হাতের কাছে থাকা জিনিস নিয়ে রান্না করার কৌশল রপ্ত করে ও রান্না করে। সঠিক পেশা নির্বাচন ও পেশাগত জীবনে সাফল্য অর্জনে ক্যাম্পের ছাত্রছাত্রীরা কর্মজীবনে সফল মানুষদের সাথে সময় কাটানোর সুযোগ পায় ও তাদের অভিজ্ঞতায় নিজেদের সমৃদ্ধ করে। সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে ক্যাম্প কর্তৃপক্ষ ক্যাম্পের ছাত্রছাত্রীদের দিয়ে সমাজের জন্য নলকূপ স্থাপন করান। সন্ধ্যায় তারা মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ গঠনে নিজেদের তৈরী করার দীক্ষা নেয়। এসময় অংশগ্রহণকারীরা বিভিন্ন ক্ষেত্রে তাদের সৃজনশীলতার পরিচয় পুরস্কৃত হন। ক্যাম্প আয়োজন প্রসঙ্গে ক্যাম্পচীফ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর ড. নিজামউদ্দিন আহমদ বলেন,” প্রচলিত শিক্ষা ব্যবস্থায় পড়াশোনার পাশাপাশি সহশিক্ষামূলক কার্যক্রমে ও হাতে কলমে শিক্ষার মাধ্যমে দক্ষ ও মানবিক মানুষ তৈরীর জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় এধরনের ক্যাম্প আয়োজন করছে”। আগামিতে আরও কয়েকটি ক্যাম্প আয়োজন করা হবে বলে তিনি জানান। নীলফামারী, ঠাকুরগাঁও এবং পঞ্চগড়ের জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত কলেজে পড়ুয়া ছাত্রছাত্রীদের নিয়ে এ ক্যাম্প আগামি ১০ মার্চ সকালে শেষ হবে।