শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

ই-পেপার

গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

মোঃ নুর আলম, গোপালপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: 
আপডেট সময়: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪, ৫:০৪ অপরাহ্ণ

“নারীর সমঅধিকার,সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ” এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা অফিসের আয়োজনে ৮ মার্চ শুক্রবার সকালে উপজেলা চত্বরে বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা চত্বর প্রদক্ষিণ করে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (অ.দা) ও সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল হাসানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা খাতুন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আয়েশা আক্তার শিখা, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম, লেডিস ক্লাবের সদস্য সুফিয়া খাতুন লাইজু, ধোপাকান্দি আদর্শ গণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা খাতুন প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাজানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাণিজ ফাতেমা রুমি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর