শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

ই-পেপার

সিলেটে নর্দমা থেকে নবজাতক উদ্ধার

হাফিজুল ইসলাম লস্কর, সিলেট প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪, ৩:৩১ অপরাহ্ণ

কুকুরের মুখে সদ্যজাত শিশুকন্যার দেহ। মানবতা হয়েছে লুন্ঠিত। হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে সিলেট মহানগরের ১৮ নং ওয়ার্ড এলাকায়। বৃহস্পতিবার (০৭ মার্চ) সকালে ঝর্ণাপাড়ার নর্দমা থেকে একদল কুকুর সেই শিশুটিকে খাওয়ার উদ্দেশ্যে রাস্তায় নিয়ে আসলে স্থানীয় এক মহিলার চোখে পড়ে। এবং সেই নারী শিশুটিকে রাস্তা থেকে উদ্ধার করেন।
সিলেট সিটি করপোরেশনের ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলর এ বি এম জিল্লুর রহমান ঘটনাটি সম্পর্কে অবগত হয়ে নিজ তত্ত্বাবধানে শিশুটিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
স্থানীয়রা জানা, ঝর্ণাপাড়া এলাকার একটি নর্দমা থেকে একদল কুকুর সেই শিশুটিকে খাওয়ার উদ্দেশ্যে রাস্তায় নিয়ে আসলে আমাদের চোখে পড়ে। স্থানীয় এক নারী শিশুটিকে রাস্তা থেকে উদ্ধার করে স্থানীয় কাউন্সিলর এর তত্বাবধানে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির হাত-পা, পিঠ ও গলায় বেশ কিছু ক্ষত চিহ্ন রয়েছে। এমনকি নাড়িও কাঁটা হয়নি বলে জানান স্থানীয়রা।
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্ত্তী জানান, একদিন বয়সী শিশুটিকে সকালে এক নারী কাউন্সিলর এর তত্বাবধানে ওসমানীতে ভর্তি করেন। শিশুর শরীরের বেশ কিছু ক্ষত রয়েছে। ধারণা করা হচ্ছে কুকুরে কামড়ে এসব ক্ষত হয়েছে। শিশুটি শঙ্কামুক্ত নয়। তবে আমরা তাকে নিবিড় পর্যবেক্ষণ রেখেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর