শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

ই-পেপার

রাণীনগরে ১৬ প্রহর ব্যাপী মহা নামযজ্ঞ অনুষ্ঠান শুরু

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪, ১২:৪৬ অপরাহ্ণ

নওগাঁর রাণীনগরে ১৬প্রহর ব্যাপী নামযজ্ঞ অনুষ্ঠান শুরু হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার একডালা ইউনিয়নের স্থল গ্রামের শ্রীশ্রী দূর্গা মন্দির প্রাঙ্গণে শ্রীমদ্ভগবদ গীতাপাঠ ও শুভ অধিবাসের মধ্যে দিয়ে আনুষ্ঠানিক মাঙ্গলিক অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

স্থল গ্রামের হরিবাসর উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুদর্শন কর্মকার বলেন, গত মঙ্গবার বিকেলে শীতলা পূজা ও রাত্রীতে কালী পূজা ও বুধবার সন্ধ্যায় শ্রীমদ্ভগবদ গীতাপাঠ ও শুভ অধিবাসের মধ্যে দিয়ে এই মাঙ্গলিক শুরু হওয়া অনুষ্ঠান আগামী ৯মার্চ শনিবার শ্রীশ্রী মহাপ্রভূর ভোগ ও ভোগ অন্তে মহা প্রসাদ বিতরণের মধ্যে দিয়ে এ অনুষ্ঠানের সমাপ্তি হবে।
এই মাঙ্গলিক অনুষ্ঠানে পঞ্চতত্ত্ব সম্প্রদায়, দিনাজপুরের, মা ভবানী সম্প্রদায়, সিরাজগঞ্জ মা বাসন্তী সম্প্রদায়, টাঙ্গাইল রাধা গোবিন্দ সম্প্রদায়, রাজশাহী নিত্য নিরাঞ্জন সম্প্রদায়, নাটোরের ব্রজ রাখাল সম্প্রদায় নাম কির্তন পরিবেশন করবেন বলে পূজা উদযাপন কমিটি সূত্রে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর