শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

ই-পেপার

ঈশ্বরদীতে ১৩ দিনের চেষ্টায় ৫ ডাকাত গ্রেফতার

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ৬ মার্চ, ২০২৪, ১১:৪২ অপরাহ্ণ

পাবনার ঈশ্বরদীতে কৃষকের বাড়িতে ডাকাতির ঘটনার ১৩ দিনের প্রচেষ্টায় জড়িত ৫ আন্তঃজেলা ডাকাতদলের সদস্যদেরকে
গ্রেফতার করেছে থানা পুলিশ। উদ্ধার করা হয়েছে ডাকাতি হওয়া মালামালের কিছু অংশ। গতকাল (বুধবার) দুপুরে ঈশ্বরদী থানা মিলনায়তকক্ষে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম। ডাকাতির ঘটনায় সরাসরি জড়িত আটককৃত ডাকাত সদস্যরা হলেন, পাবনা জেলার ঈশ্বরদীর মোকারামপুর গ্রামের মনিরুল ইসলাম শিপনের ছেলে মোঃ শিশির প্রামানিক (২২), পাবনা সদর থানার বড়দীঘশাইল (রয়েজ মোড় সংলগ্ন) সেলিম প্রামানিকের ছেলে মোঃ মাহাবুল আলী (৩৬), একই জেলার ভাঙ্গুরা চৌবাড়িয়া হারুপাড়ার আফসার আলীর ছেলে মোঃ হাসিনুর রহমান হাসু (২৪), আতাইকুলার বামনডাঙ্গা  মৃত আফজাল হোসেনের ছেলে মোঃ মোমিন (৩৩), আতাইকুলার সাদুল্লাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন খোকন জমাদ্দারের ছেলে মোঃ সবুজ জমাদ্দার (২২)। প্রেস ব্রিফিং ও মামলা সুত্রে জানা যায়, গত ২২ ফেব্রুয়ারি রাত আনুমানিক আড়াইটার দিকে ৫-৬ জনের একটি ডাকাতদল ঈশ্বরদীর মোকারামপুর দক্ষিণপাড়ার ইদ্দিস আলীর ছেলে কৃষক বাবুল হোসেনের বাড়ির দরজা ভেঙ্গে প্রবেশ করে। বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ও কুপিয়ে জখম করে। পরে তাদের নিকট থেকে স্বর্ন ও রুপার গহনা, মোবাইল ফোন ও নগদ টাকা ডাকাতি করে নিয়ে যায়। ডাকাতির ঘটনাটি ঈশ্বরদীতে বেশ আলোচনার সৃষ্টি হয়। সুত্র মতে, মামলার তদন্তকারী কর্মকর্তা আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মোঃ হাসান বাসির পাবনা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতীপ্রাপ্ত) মোঃ আকবর আলী মুন্সির সার্বিক নির্দেশনা ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলমের তত্বাবধানে, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোম্বামী ও ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত আন্তঃজেলার ডাকাত সদস্যদেরকে গ্রেফতার করেন। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মোঃ মনিরুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা সবাই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তাদের প্রত্যেকের বিরুদ্ধে পাবনা জেলার বিভিন্ন থানায় মাদকসহ বিভিন্ন ধরনের মামলা রয়েছে। আটকৃতদের পাবনা আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর