সিলেটের ওসমানীনগরে যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ক্রীড়াবিদ ও সমাজ সেবক আমিনুর রহমান ছানুকে সংবর্ধনা প্রদান করেছে ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাব
৩ মার্চ (রবিবার) সন্ধ্যা ৭ টায় ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে ক্লাব সভাপতি শেখ ফয়ছল আহমদের সভাপতিত্বে ও সদস্য হারুন রশিদ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ওসমানীনগর থানার ডি এস বি ইনচার্জ মোজাম্মেল হক,ওসমানীনগর থানার সাবেক পুলিশ অফিসার মোহাম্মদ আলী আশরাফ,সংবর্ধিত অতিথি যুক্তরাজ্য প্রবাসী আমিনুর রহমান ছানু,ওসমানীনগর থানার ডি এস বি অফিসার মোঃ ইকবাল বখত, অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তী, অর্থ সম্পাদক শরীফ আহমদ চৌধুরী,দপ্তর সম্পাদক আহমেদ মালেক,সদস্য সুয়েব আহমদ, সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার স্টাফ রিপোর্টার কিবরিয়া আহমেদ,আশক ফাউন্ডেশনের সদস্য জাকারিয়া তালুকদার,
উছমানপুর ইউপি সদস্য সিরাজুল ইসলাম আনহার, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রনিক পাল,
কবির আহমদ, জুয়েল আহমদ, প্রমুখ।