টাঙ্গাইলের নাগরপুরে ইত্তিহাদুল উলামা ওয়াল হুফফাজ নাগরপুরের কমিটি নবায়ন করা হয়েছে। আজ ২ মার্চ ( শনিবার) সকাল ১০টায় মদিনাতুল উলুম আমিনিয়া ইসলামিয়া মাদরাসায় এ সভা অনুষ্ঠিত হয় হাফেজ মাওঃ আল-হেলালের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যের শেষে এ কমিটি নবায়ন করা হয়।
সভাপতি হিসেবে নির্বাচিত হয় হাফেজ মাওঃ মুফতি জহিরুল ইসলাম ফয়েজী সহ সভাপতি মুফতি মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম সিরাজী , সাধারণ সম্পাদক হাফেজ মাওঃ আল-হেলাল সাংগঠনিক সম্পাদক মাওঃ আবুল হাসান সহ সাংগঠনিক মুফতি আঃ হাদী । এ সময় অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন মাওলানা আলী আকবার, মাওঃ রফিকুল ইসলাম খতীব, মাওঃ রফিকুল ইসলাম আমিনী, এবং ইত্তিহাদুল উলামা ওয়াল হুফফাজ নাগরপুরের সকল ইউনিয়নের নেতৃবৃন্দ প্রমুখ।