‘ধানের জমিতে পাখি বসানোর ব্যবস্থা করুন, ক্ষতিকর পোকামাকড় দমন করুন’ এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা ১২ ঢি ইউনিয়নে ধান ক্ষেতের ক্ষতিকর পোকা দমন ও কৃষকদের উদ্ধুদ্ধ করতে পাচিং উৎসব পালিত হয়েছে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী এ কার্যক্রম পরিচালনা করেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে। উপজেলার ১২ঢি ইউনিয়নে এ উৎসব পালন করা হয়।
এসময়ে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মো. ইমরান হোসাইন শাকিল, উপজেলা কৃষি অফিসার মো. শাহানুর ইসলাম, অতিরিক্ত কৃষি অফিসার রাজিব সূত্রধর, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা এবং সকল ব্লকে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ।
উপজেলা কৃষি অফিসার মো. ইমরান হোসাইন বলেন, ‘ঢাকা অঞ্চলের সকল জেলায় ক্ষতিকর পোকা দমনে কৃষকদের উৎসাহ দিতে এই পার্চিং উৎসব পালন করা হয়েছে।