লামার পার্শ্ববর্তী ঐতিহ্যবাহি বিলছড়ি হেব্রোণ মিশনে উপকারভোগীদের মাঝে মানবিক সহায়তা হিসেবে বার্ষিক উপহার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় অসংসারাই মিলনায়তনে আগাপের আয়োজনে ও কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর অর্থায়নে
আগাপের পরিচালিত মধ্য ও দক্ষিন বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প ; বিলছডি সেন্টার বিডি০৫০২ এর পক্ষ থেকে প্রকল্পের ৩৩৫ জন শিশু ও উপকারভোগী ৩৩৫ টি পরিবারের মধ্যে বার্ষিক উপহার বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো:ফখরুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে সভাপতিত করেন আগাপে নির্বাহী পরিচালক জয় বাহাদুর ত্রিপুরা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান আগাপে ও বিটিএবিসি ডা. জন বাহাদুর ত্রিপুরা, ৪নং বমুবিলছডি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনজুরুল কাদের, আগাপে এর ভাইস চেয়ারম্যান মহেন্দ্র ত্রিপুরা, লামা সাংবাদিক ইউনিটির সভাপতি মোঃ নাজমুল হুদা, ইউপি সদস্য শপিকুর রহমান, আগাপে ও স্টেশন পরিচালক বিটিএবিসি বীরজয় ত্রিপুরা।
আরও উপস্থিত ছিলেন বিটিএবিসি ওম্যানজার, এএমজি সুভাষ ত্রিপুরা,এলসিসি, বিলছডি সেন্টার, বিডি ০৫০২ এর চেয়ারম্যান মনতাজন ত্রিপুরা,প্রকল্প সেন্টার ম্যানেজার জোনা ত্রিপুরা,বিটিএবিসি স্টেশন ম্যানেজার,দিগচন্দ্র,কানেট অপারেটর প্রশান্ত ত্রিপুরা,হেবে্াণ খৃীষ্টায়ান স্কুল প্রধান শিক্ষাক স্মিতা ত্রিপুরাসহ সেন্টার কমিটির লোক,অভিভাবক ছাত্রছাত্রীরা।
প্রসংগত,স্পন্সর মাধ্যমে শিশু ছাত্র মোহাম্মদ করিমকে ১ লক্ষ ৮ ৯শত টাকা এবং পুস্পিতা জন্নাত ৪৬ হাজার ৬ শত ৯১ টাকার চেক বিতরণ করা হয়েছে। আর অন্যান্য বিতরনে ছিল কম্বল,বেডসিট,সাবান,টুথপেষ্ট,তেল,সাইকেল ও গরু উপকারভোগীদের মাঝে দেওয়া হয়।