শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

ই-পেপার

অভয়নগরে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন

মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪, ১:১১ অপরাহ্ণ

“স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার” এই স্লোগানে যশোরের অভয়নগরে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা পরিষদের চত্ত¡র থেকে জাতীয় স্থানীয় সরকার দিবসের ব্যানারে একটি র‌্যালি প্রদক্ষিণ করে।উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু। এ সময় আরও বক্তব্য রাখেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলী আহমেদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওয়াহিদুজ্জামান, উপজেলা কৃষি কমকর্তা লাভলী খাতুন, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল হাকিম, নওয়াপাড়া মডেল কলেজের অধ্যক্ষ মুহিদুল ইসলাম খান টোকন, অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) শুভ্র প্রকাশ দাস, চলিশিয়া ইউপি চেয়ারম্যান সানা আব্দুল মান্নান, বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান তৈয়বুর রহমান, উদীচী উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুনীল দাস, নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম সহ অন্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর