শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

ই-পেপার

রাণীনগরে হসপিটাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:১৮ অপরাহ্ণ

নওগাঁর রাণীনগরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট ওমর ফারুক সুমন’র সভাপতিত্বে স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায়, হসপিটালের চিকিৎসা সেবার মান, রোগীদের খাবার, চিকিৎসক ও নার্সদের আবাসিক ভবন সংস্কার, নারীদের নামাজের সুব্যবস্থা সহ বিভিন্ন সংকট ও সুযোগ-সুবিধা বিষয়ক আলোচলা শেষে সমাধানের পরিকল্পনা প্রনয়ন করা হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, নওগাঁর ভারপ্রাপ্ত সিভিল সার্জন মনির আলী আকন্দ, রাণীনগর উপজেলা নির্বাহি অফিসার উম্মে তাবাসসুম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ইফতেখার আলম খান, রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ওবায়েদ, আওয়ামীলীগ নেতা আব্দুল কাদের পিন্টু প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর