দুর্বৃত্তদের ছিটানো আগাছানাশক ঔষুধে প্রায় দেড় বিঘা জমির রোপনকৃত ইরি-বোরো ধান মরে গেছে। নওগাঁর রাণীনগরের কালীগ্রাম মুন্সিপুর গ্রামের উত্তর মাঠে এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে রাণীনগর থানা পুলিশকে জানালে ঘটনাস্থল পরিদর্শন শেষে জরিতদের সনাক্ত করে আইনী ব্যবস্থা গ্রহণের আশ^াস দেয়া হয় পুলিশের পক্ষ থেকে।
জমির মালিক উপজেলার মুন্সিপুর গ্রামের ওসমান আলী জানান, গ্রামের উত্তর মাঠে তাদের আবাদি জমি রয়েছে। মোট জমির মধ্যে থেকে একই গ্রামের কৃষক শহিদুলের নিকট কিছু জমি বন্ধক রাখা হয়েছে। সেই জমিতে শহিদুল বোরো ধান রোপন করেছেন। রোপনকৃত ধানে কে বা কাহারা আগাছানাশক ঔষুধ ছিটিয়েছে। এতে জমির সমস্ত ধান হলুদবর্ণ হয়ে মরে যাচ্ছে। শনিবার সকালে জমিতে গিয়ে ধান গাছের মরা অবস্থা দেখতে পান তারা।
এ ব্যাপারে রাণীনগরের একডালা অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই ফরিদ উদ্দীন বলেন, বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে। দুর্বৃত্তদের সনাক্ত করে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।