যশোরের অভয়নগরে মানষিক ভারসাম্যহীন ছোট ভাই নাজমুল নিজের বড় বোন আম্বিয়া বেগম(২৮) কে কুড়াল দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২৪ফেব্রুয়ারি) সকাল আনুঃ ১০ টার সময় উপজেলার ধোপাদী পশ্চিম মধ্যেপাড়ায় এ ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে ছোট ভাই মানষিক ভারসাম্যহীন নাজমুল ওরফে ছোট(২১) বড় বোন আম্বিয়া বেগমকে কুড়াল দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে। আহত আম্বিয়াকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে নিয়ে যাওয়া হয়েছে। ছোট ভাই নাজমুল ওরফে ছোট উপজেলার ধোপাদী গ্রামের ওমর আলী ফকিরের ছেলে। ঘটনার পরপরই অভয়নগর থানা পুলিশ পিতা ও ছেলেকে হেফাজতে নিয়েছেন। এবিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ এসএম আকিকুল ইসলাম বলেন. দু’জনকে জিগাসাবাদ করার জন্য থানায় আনা হয়েছে, মামলা হলে তদন্ত করে আইনগত পদক্ষেপ গ্রহন করা হবে।