শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

ই-পেপার

সাতক্ষীরায় মাহিন্দ্রা-ইজিবাইক সংঘর্ষে দুই নারী নিহত: আহত ৪

সাতক্ষীরা প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:২৪ পূর্বাহ্ণ

সাতক্ষীরায় সড়ক দূর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। এসময় আহত হেয়েছেন অন্তত: ৪ জন।শুক্রবার সকাল ৯ টার দিকে সাতক্ষীরা- আশাশুনি সড়কের নওয়াপাড়া এলাকায় মাহিন্দ্র ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন খুলনার পাইগাছা উপজেলার আরশাদ আলী স্ত্রী নফজিলা খাতুন (৬০) ও লক্ষিখোলা গ্রামের আবুল কাসেমের স্ত্রী আছিয়া বেগম (৪৫)।
আশাশুনি থানার ওসি (তদন্ত) মো: রফিকুল ইসলাম জানান, ৬ জন যাত্রী নিয়ে একটি ইজিবাইক সাতক্ষীরার দিকে যচ্ছিলেন। এসময় সড়কের নওয়াপাড়া এলাকায় পোছলে সামনে থেকে আশা একটি মাহিন্দ্র পিকআপ ওই ইজিবাইকে সামনে থেকে ধাক্কা দিলে এতে ঘটনাস্থলেই নিহত হয় দুই নারী। গুরতর আহত হন ইজিবাইকের অপর ৪ যাত্রী।
পুলিশ ঘটনাস্থল তেকে নিহতদের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা মর্গে পাঠিয়েছেন। এবং আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর সদর হাসাপাতালে নেয়া হয়েছে। দূর্ঘটনার সময় মাহিন্দ্রা ফেলে রেখে চালক পালিয়ে যায়। এব্যাপারে আশাশুনি থানায় একটি দায়ের হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর