শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

ই-পেপার

বিলছড়ি স্কুলে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মোঃ নাজমুল হুদা, লামা (বান্দরবান) প্রতিনিধিঃ
আপডেট সময়: বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:৫১ অপরাহ্ণ

লামার পার্শ্ববর্তী চকরিয়ার ছিটমহল খ্যাত  বমু বিলছড়ি ইউনিয়নের ঐতিহ্যবাহি বিলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অমর একুশে ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিবসে প্রথম প্রহরে শহীদ মিনারে শহীদদের স্মৃতির প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন, প্রভাতফেরী, আলোচনা সভা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ ফেব্রয়ারি) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে স্কুল কর্তৃপক্ষের আয়োজনে এসময় সম্মানিত অতিথি হিসেবে অংশ নেন সাবেক ছাত্রনেতা ও লামা সাংবাদিক ইউনিটির সভাপতি মোঃ নাজমুল হুদা।
বর্ণিত বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোছাঃ ইসমত আরা বেগম এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সহকারি শিক্ষক শারমীন কবির চৌধুরী, ইসরাত জাহান সামিয়া,মাছুমা ছিদ্দিকা ও ছাত্র -ছাত্রীরা।
প্রসংগত,১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য এর উপর আলোচনা সভা। সেক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহনে রচনা ও ছবি আঁকা প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর