শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

ই-পেপার

বাসাইলে ইসলামিক ফাউণ্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন 

মোঃ সাইফুল ইসলাম, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:৩৮ অপরাহ্ণ

টাঙ্গাইলের বাসাইলে ইসলামিক ফাউণ্ডেশনের উদ্যোগে বাসাইল উপজেলা হল রুমে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
এই আলোচনা সভা টি বাসাইল উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হকের সভাপতিত্বে আলোচক হিসাবে  উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হয়রত আলী, বাসাইল উপজেলা ইফার  মডেল কেয়ারটেকার মোঃ রাশেদুল ইসলাম,  বাসাইল উপজেলার ইফার  সাধারণ মডেল কেয়ারটেকার মোঃ ইয়াসিন আলী খান সহ ইফার সকল শিক্ষক বিন্দু,
এই আলোচনা সভা টি সঞ্চালনা করেন বাসাইল উপজেলার ইফার ফিল্ড সুপার মোঃ রাশেদুল ইসলাম।
উপস্থিত সকল বক্তাগণ বলেন ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি তৎকালীন পাকিস্তান সরকার বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি না দেওয়ায় এবং পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে উর্দুকে চাপিয়ে দেওয়ার প্রতিবাদে ঢাকার ছাত্র ও সাধারণ জনগণ রাস্তায় নেমে আসে।
পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি দেওয়ার দাবিতে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস থেকে ১৪৪ ধারা ভেঙে ছাত্র-ছাত্রীরা মিছিল বের করে। মিছিলে পুলিশের গুলিতে নিহত হন সালাম, বরকত, রফিক, জব্বারসহ আরও কয়েকজন মাটির বীর সন্তান। এদের কে শ্রদ্ধার সাথে স্বরণ করা হয়। আলোচনার শেষে ভাষা শহীদ জন্য দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর