শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
টাঙ্গাইলে ভুল ওষুধে ১৭ হাজার মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও চিকিৎসকসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন

বাসের ধাক্কায় সড়কে ঝড়ল মা-ছেলের প্রাণ

মোঃ নুর আলম, গোপালপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: 
আপডেট সময়: রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:০৭ অপরাহ্ণ

টাঙ্গাইলের গোপালপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলে নিহত হয়েছেন। শনিবার (১৭ ফেব্রুয়া‌রি) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার ঝাওয়াইল বাজার এলাকায় একটি চাতাল মিলের কাছে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- একই ঝাওয়াইল ইউনিয়নের মৌজাডাকুড়ী গ্রামের মৃত কামরুজ্জামান তোতার স্ত্রী চায়না বেগম (৪৮) তার ছেলে শাকিব মিয়া (১৬)। শাকিব স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালর শাকিব তার মাকে নিয়ে মোটরসাইকেলযোগে গোপালপুর যাচ্ছিলেন। পথিমধ্যে ঝাওয়াইল বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা নাটোরগামী একটি আনন্দ ভ্রমণের বাসের সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলে মা-ছেলে নিহত হয়।
এ বিষয়ে গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, এছাড়া দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হলেও চালক এবং হেলপার পালিয়ে যায়। এনিয়ে আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর