শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
টাঙ্গাইলে ভুল ওষুধে ১৭ হাজার মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও চিকিৎসকসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন

সাতক্ষীরার কৃষ্ণনগরে সড়ক দুর্ঘটনায় নিহত-১

এম ইদ্রিস আলী, সাতক্ষীরা প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:০৮ অপরাহ্ণ

সাতক্ষীরার কৃষ্ণনগরে পিকআপ ও বাইসাইকেল আরোহীর মুখোমুখি সংঘর্ষে লুৎফর রহমান নামে ১ যুবক নিহত হয়েছে। ঘাতক পিক আপটিকে আটক করলেও পুলিশ পৌঁছানোর আগেই চালক পালিয়ে যায়।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১০ টার সময় সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের উত্তর রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। নিহত যুবক লুৎফর রহমান (৩০) উত্তর রঘুনাথপুর গ্রামের রফিকুল ইসলাম সরদারের পুত্র।
নিহতের পরিবারের সদস্যরা সাংবাদিকদের জানান, লুৎফর রহমান গত বৃহস্পতিবার রাত আনুমানিক ১০ টার দিকে বাই সাইকেল যোগে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা ঢাকা মেট্রো -ন -০০৬৩৩ নং পোল্ট্রি মুরগি ভর্তি একটি পিক আপের ধাক্কায় রক্তাক্ত গুরুতর যখম হয়। ওই সময় স্থানীয়রা প্রথমে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে রাত ১২ টার সময় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে পিকআপটি জব্দ করলেও চালককে আটক করতে পারিনি।
এ ব্যাপারে কালিগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ জানান, দুর্ঘটনা সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পিকআপটি কে জব্দ করে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর