শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
টাঙ্গাইলে ভুল ওষুধে ১৭ হাজার মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও চিকিৎসকসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন

অভয়নগরে মুরাদ হত্যাকান্ডের ৪৮ ঘন্টা পর মামলা

মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:৩০ অপরাহ্ণ

যশোরের অভয়নগরে পৌর ওয়ার্ড যুবলীগ নেতা মুরাদ হোসেন (২৮) হত্যাকান্ডের ৪৮ ঘন্টা পর থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাতে নিহত মুরাদের বোন লিলি বেগম বাদি ১০ জনের নামে মামলা দায়ের করেন। যার মামলা নং-১২। বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তবে এ হত্যা মামলায় পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেননি। নিহত মুরাদ হোসেন নওয়াপাড়া গ্রামের মধ্য তরফদারপাড়া এলাকার সাহাবুল ইসলামের ছেলে। তিনি নওয়াপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক পদে ছিলেন।এর আগে গত রবিবার রাত ১০ টার দিকে উপজেলার নওয়াপাড়া গ্রামের মধ্য তরফদপাড়া এলাকায় নিজ বাড়ির কাছে স্বপ্ন ভিলার সামনে যুবলীগ নেতা মুরাদকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই রাতে উত্তেজিত জনতা স্থানীয় পৌর কাউন্সিলর শেখ আব্দুস সালামের অস্থায়ী কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। মামলার বাদি লিলি বেগমের কাছে আসামিদের নাম পরিচয় জানতে চাইলে তিনি ওসির সঙ্গে কথা বলতে বলেন। এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে নিহত মুরাদের বোন লিলি বেগম বাদি হয়ে ১০ জনের নামে মামলা দায়ের করেন। আসামি আটক ও তদন্তের স্বার্থে তাদের নাম পরিচয় গোপন রাখা হয়েছে। তবে দ্রুত সময়ের মধ্যে হত্যার রহস্য উদঘাটন ও আসামিদের গ্রেপ্তার করা হবে। অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর