শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
টাঙ্গাইলে ভুল ওষুধে ১৭ হাজার মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও চিকিৎসকসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন

অভয়নগরে সার কেলেংকারীর হোতা নেছা ট্রেডার্সের মালিক জনির বিচার দাবি

মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:২২ অপরাহ্ণ

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারেরর নেছা ট্রেড ইন্টারন্যাশনাল এর মালিক আল-আমিন মোড়ল জনির বিচার দাবি করেছে ব্যবসায়ীরা। তাদের দাবি এই সার কেলেংকারীর হোতা জনি বিশিষ্ট আমদানীকারক প্রতিষ্ঠান নোয়াপাড়া গ্রুপ থেকে একই সারের ডিও (ডেলিভারী অর্ডার পেপার) দুইবার নিয়ে গোপনে সার বিক্রি করে দিয়েছে। ওই সার ডেলিভারী নেওয়ার সময় নোয়াপাড়া গ্রুপের স্টক অফিসারের নিকট ধরা পড়ে। বিষয়টি জানাজানি হলে জনিকে আটক করে তার কাছ থেকে উক্ত সারের মূল্য জমা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। তবে নওয়াপাড়া ক্ষুদ্র সার সিমেন্ট ও খাদ্য শষ্য ব্যবসায়ী সমিতি উক্তা জনি’র অফিস তালাবদ্ধ করে দিয়েছে এবং তার ব্যবসার উপর নিষেধাজ্ঞা এনে একটি নোটিশ জারি করেছে।

নওয়াপাড়া বাজার ক্ষুদ্র সার, সিমেন্ট ও খাদ্য শষ্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হায়দার আলী বলেন, জরুরী সভা ডেকে তার সকল প্রকার ব্যবসা বাণিজ্য বন্ধ রাখতে বলা হয়েছে। জনির ব্যবসায়ী প্রতিষ্ঠান তালবদ্ধ করে রাখা হয়েছে। তার ব্যাপারে আরও সিদ্ধান্ত গ্রহণ করার জন্য অতিদ্রুত একটি সভা ডেকে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

এ ব্যাপারে নোয়াপাড়া গ্রুপের ডিজিএম মিজানুর রহমান জনি জানান, আমাদের অফিস থেকে একই সারের ডিও দুইবার গ্রহণ করে দুই জনে কাছে সেই ডিও বিক্রি করে। পরে আমাদের স্টক অফিসারের নিকট গেলে তা নজরে আসে। পরে তাকে ডেকে তার কাছ থেকে ওই সারের মূল্য জাম নেয়া হয়েছে। আমরা এই ধরনের অসাধু ব্যবসায়ীর শাস্তি দাবি করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর