শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
টাঙ্গাইলে ভুল ওষুধে ১৭ হাজার মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও চিকিৎসকসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন

নান্দাইলে শিমুলতলা প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত  

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪, ৯:৫৩ অপরাহ্ণ

ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান শিমুলতলা প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, মেধাবৃত্তি প্রাপ্তদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শনিবার (১০ ফেব্রুয়ারী) বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দ ঘন পরিবেশে বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ঠ সমাজ সেবক মোঃ নাজিম উদ্দিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক চৌধুরী স্বপন। বিদ্যালয়ের প্রধান শিক মোঃ সাইফুল অলাম ভূইঁয়ার লিটনের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য ‘রাখেন আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী লিঃ এর প্রধান প্রকৌশলী মোঃ কামরুজ্জামান ভূঁইয়া, বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ এনামুল হক বাবুল, কাশিনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক মোঃ মতিউর রহমান, রাজগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ তৌফিকুল ইসলাম সিদ্দিকী, লেখক নাট্যকার মোঃ হারুন অর রশিদ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। বিদ্যালয়ের পরিচালক সাংবাদিক শফিকুল ইসলাম ও মোঃ আজহারুল ইসলামের পরিচালনায় দিনব্যাপী অনুষ্ঠানের সমন্বয় করেন। উক্ত অনুষ্ঠানে অতিথিদের ফুলের তোড়া, ব্যাজ ও উপহার সামগ্রী প্রদান করা হয়। দিনব্যাপী অনুষ্ঠানে ছাত্র/ছাত্রী, অভিভাবক রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সাংবাদিক রমজান আলী, মাহাবুব আলম খান, ফরিদ মিয়া সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অতিথিরা সকাল থেকে বিকাল পর্যন্ত উপস্থিত থেকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরষ্কার করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর