বাংলাদেশ স্কাউটস, বিরামপুর উপজেলার আয়োজনে আজ বিরামপুর উপজেলার ৫ নং বিনাইল ইউনিয়নের বিনাইল উচ্চ বিদ্যালয় মাঠে শতভাগ স্কাউটিং কার্যক্রমকে বেগবান করতে সীমান্তবর্তী প্রত্যন্ত অঞ্চলে স্কাউট বিষয়ক উদ্বুদ্ধকরণ ডে-ক্যাম্প অনুষ্ঠিত হয়।বাংলাদেশ স্কাউট বিরামপুর উপজেলার সম্পাদক মোঃ হারুন অর রশিদ স্যারের সভাপতিত্বে সকাল ১০ ঘটিকায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ডে-ক্যাম্পের কার্যক্রম শুরু করা হয়।মোঃ মহিদুল ইসলাম, উপজেলা কাব স্কাউট লিডারের নেতৃত্ব কাব শিশুদের এবং মোঃ মোস্তফার রহমানের নেতৃত্বে স্কাউট শিশুদের দিনব্যাপী বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা মোতাবেক প্রতিটি সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ স্কাউটিং কার্ষক্রমকে বেগবান করতে বিদ্যালয়গুলোতে সাপ্তাহিক প্যাক মিটিং /ট্রুপ মিটিং, গ্র্যান্ড-ইয়েল,কাব/স্কাউট প্রতিজ্ঞা, আইন,মটো,সালাম,মহাবৃত্ত,শিলা বৃত,ষষ্ঠক পদ্ধতি, ব্যাজের ধারনা,মাঠ পার্চের প্রাথমিক ধারণা স্কাউট তালি,বিদ্যালয়গুলোতে কেন স্কাউট ইউনিট খোলা প্রয়োজন, শাপলা অ্যাওয়ার্ড এবং প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড কিভাবে অর্জন করা সম্ভব, এবিষয়ে প্রাথমিক ধারণা প্রদান করা হয়।এসময় উপস্থিত ছিলেন বিনাইল উচ্চ বিদ্যালয়, বিনাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়,চাপড়া আইডিয়াল স্কুল এস,এন দেশমা প্রি-ক্যাডেট স্কুল, সুভাবনা রেসিডেন্সিয়াল স্কুল, বিনাইল প্রি- ক্যাডেট স্কুলসহ মোট ৬ টি প্রতিষ্ঠানের শতাধিক নবাগত কাব/ স্কাউট সদস্য। আগামীদিনগুলোতে স্কাউট কার্যক্রমকে আরও অগ্রগতি করার জন্য উপজেলা স্কাউটের সঙ্গে একসাথে কাজ করবেন বলে জানান।