শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
টাঙ্গাইলে ভুল ওষুধে ১৭ হাজার মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও চিকিৎসকসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রাজুল আলীকে বিদায়ী সংবর্ধনা

কিবরিয়া আহমেদ, স্টাফ রিপোর্টারঃ
আপডেট সময়: শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪, ৯:৩৬ অপরাহ্ণ

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক ভোরের চেতনা পত্রিকা ও দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার জেলা প্রতিনিধি শাহ মোহাম্মদ রাজুল আলী, স্ব-পরিবারে স্থায়ী ভাবে প্রবাস গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে আজ ৯ ফেব্রুয়ারী বিকালে। মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর সহ-সভাপতি ও দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার জেলা প্রতিনিধি এডভোকেট স্বপন কুমার দেব এর সভাপতিত্বে এবং মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের কণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ মশাহিদ আহমদ এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- বিশিষ্ট সমাজ সেবক, যুক্তরাষ্ট্র প্রবাসী নুরে আলম জিকু, তাওহীদ ইসলাম দাবা একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক তাওহীদ ইসলাম। মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট বিভাগীয় প্রেসক্লাব ও মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ জোসেপ আলী চৌধুরী, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি ও দীপ্ত নিউজ এর সম্পাদক মোঃ দুরুদ আহমেদ, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সদস্য ও দৈনিক গণমুক্তি পত্রিকার জেলা প্রতিনিধি চিনু রঞ্জন তালুকদার, সহ- সাধারণ সম্পাদক- রিপন আহমদ (দৈনিক ভোরের সময়/ রাজনগর বার্তা), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক- খালেদ আহমদ সামির (স্বাধীন বাংলা টিভি), জাহেদুল ইসলাম পাপ্পু (কুলাউড়ার ডাক) ও সাংবাদিক শাহরিয়ার খান সাকিব প্রমুখ। অনুষ্ঠানে অতিথিবৃন্দসহ মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দরা শাহ মোহাম্মদ রাজুল আলী-কে সম্মাননা স্বারক তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর