শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
টাঙ্গাইলে ভুল ওষুধে ১৭ হাজার মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও চিকিৎসকসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন

সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়’র এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ

হাফিজুল হক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ
আপডেট সময়: শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪, ৯:৩৪ অপরাহ্ণ
smart

নওগাঁর সাপাহারে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি ও এস.এস.সি (ভোক)-২০২৪ ইং পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান, দোয়া’র মাহ্ফিল ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০ টার দিকে উপজেলা সদরের ঐতিহ্যবাহী সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মাঠে এস.এস.সি ও এস.এস.সি (ভোক)-২০২৪ ইং পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে বিদ্যালয় ও শিক্ষার্থীদের সাফল্য ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দিক নির্দেশনা মুলক ও  শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণা মুলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুদ হোসেন।
সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম।
অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন থানার অফিসার ইন চার্জ ওসি পলাশ চন্দ্র দেব, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওমর আলী, বিশিষ্ট সমাজসেবক নূরুল হক মাষ্টার, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সোলায়মান আলী লিটন, সদর ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম ও পাতাড়ী ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম প্রমূখ।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ, শিক্ষার্থী ও পরীক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষক আশরাফুল ইসলাম।
এ বছর বিদ্যালয় হতে ১৬৯ জন পরীক্ষার্থী এস.এস.সি (সাধারণ) এবং ২৮ জন পরীক্ষার্থী এস.এস.সি (ভোক) পরীক্ষায় অংশ গ্রহণ করবেন বলে জানিয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর