শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
টাঙ্গাইলে ভুল ওষুধে ১৭ হাজার মুরগি মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও চিকিৎসকসহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন লামায় ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত পাবনা-৪ নবনির্বাচিত এমপি’র সাথে আটঘরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে: আরিফুর রহমান আটঘরিয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ আটোয়ারীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা চৌহালীতে বালুবাহী বল্কহেড চলাচলে যমুনা নদীর পুর্ব তীর রক্ষা বাধ হুমকিতে পড়েছে চাটমোহরে মানবিক ছোঁয়া: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নবনির্বাচিত এমপি ও উপজেলা প্রশাসন

লামা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন

মোঃ নাজমুল হুদা, লামা (বান্দরবান) প্রতিনিধিঃ
আপডেট সময়: শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:০৬ অপরাহ্ণ

বান্দরবান জেলার দ্বিতীয় বৃহত্তম ঐতিহ্যবাহী লামা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর ১৪তম ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন ব্যাপক উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোগ গ্রহণ চলে।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.মোস্তফা জামাল ভোট কেন্দ্র পরিদর্শন করেন। নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করেন- চেয়ার প্রতীকে সংস্থার বর্তমান ভাইস চেয়ারম্যান বাসু দেব পালিত ও প্রজাপতি প্রতীকে কেন্দ্রীয় গীতা শিক্ষা নিকেতনের অধ্যক্ষ বাসু দাশ, ট্রেজারার পদে উড়োজাহাজ প্রতীকে আশু কর্মকার ও মটর সাইকেল প্রতীকে সবুজ চক্রবর্তী। এতে ১ হাজার ৩৮৬ জন ভোটারের মধ্যে ১১০৬জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে ফলাফলে প্রজাপতি প্রতীকে বাসু দাশ ৬৪৪ ভোট পেয়ে চেয়ারম্যান ও উড়োজাহাজ প্রতীকে ৬৯০ ভোট পেয়ে আশু কর্মকার ট্রেজারার নির্বাচিত হন।
 এর আগে কোন প্রতিদ্বন্ধী না থাকায় সেক্রেটারী পদে বিপুল নাথ, ভাইস চেয়ারম্যান পদে ভাইস চেয়ারম্যান পদে শ্যামল রুদ্র ও ডিরেক্টর পদে প্রবাল কান্তি দাশ ও স্বরুপ ধর নির্বাচিত হয়েছেন বলে জানান, সংস্থার নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি প্রদীপ কান্তি দাশ।
 তিনি বলেন, উৎসবমুখ পরিবেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং, সাংবাদিক,পুলিং, প্রার্থীদের এজেন্ট ও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর